Mobile soft

Thursday, May 21, 2009

মোবাইল ফোনের সমস্যা ও সমাধান

মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে এমন গ্রাহক খুব কম পাওয়া গেছে যারা পিন (PIN) কোড বা পাক (PUK) কোডজনিত সমস্যায় পড়েননি। প্রকৃতপক্ষে মোবাইল ব্যবহারকারী হিসেবে একজন গ্রাহককে অবশ্যই তার সিকিউরিটির কথা চিন্তা করতে হবে। আর সিকিউরিটির কথা চিন্তা করেই প্রতিটা গ্রাহকের পিন এবং পাক কোড সম্পর্কে ধারণা থাকা অনেক জরুরি। পিন কোড PIN এবং পাক কোড PUK একান্তই একজন মোবাইল গ্রাহকের নিজস্ব তথ্য, যা অন্য কারো কাছে নেই। শুধু তাই নয়, এমনকি অপারেটর বা সার্ভিস প্রোভাইডারের কাছেও এই তথ্যের কোনো অনুলিপি থাকবে না। এজন্য নতুন সংযোগ কেনার সময় অপারেটর কর্তৃক সিম কার্ডের সাথে দেয়া কার্ডটি গ্রাহককে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। কারণ এ কার্ডটির সাথে পিন PIN এবং পাক PUK নম্বর দেয়া থাকে।

পিন ও পাক কোড কী ?

১. পিন কোড (PIN)-এর অর্থ হলো Personal Indentification Number.
২. পাক কোড (PUK)-এর অর্থ হলো Personal Unblocking Key.

একজন গ্রাহক যেভাবে তার পিন কোড তুলবেন

একজন মোবাইল গ্রাহক যেকোনো ধরনের পিন কোড সম্পূর্ণরূপে তার পিন কোড Deactive করতে পারবেন। পিন কোড জরুরি একটি জিনিস, তাই না জেনে পিন কোড নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা ঠিক নয়। এজন্য একজন নতুন ব্যবহারকারীকে পিন কোড তুলে দেয়াই উচিত।

এজন্য ব্যবহারকারীকে মোবাইল ফোনের মেনুর সিকিউরিটি (Security) অপশনে যেতে হবে। তারপর পিন কোড Request অপশনটি অফ বা ডিজাবল (off/disable) করে দিতে হবে। এক্ষেত্রে আবার পিন কোড চাইলে সার্ভিস প্রোভাইডার দেয়া বা অপারেটরের দেয়া PIN NOটি প্রয়োগ করতে হবে। বিভিন্ন সেটের ক্ষেত্রে Security অপশন বিভিন্ন। কোনো মোবাইল সেটের ক্ষেত্রে Security অপশন সরাসরি থাকে অথবা SettingPhone Setting Security-এর মধ্যে থাকতে পারে।

একজন গ্রাহক যেভাবে তার নিজের মতো করে PIN প্রয়োগ করবেন

মোবাইল ব্যবহারকারী নিজের মতো বা তার পছন্দনীয় PIN সেটে প্রয়োগ করতে পারবেন। এজন্য তাকে Security SettingPhone Setting-এ গিয়ে তারপর change of access code সিলেক্ট করতে হবে। তারপর change PIN CODE সিলেক্ট করলে সাথে সাথে স্ক্রিনে Current PIN CODE লেখা চলে আসবে, তখন সেটে Current PIN CODE প্রয়োগ করলে নতুন পিন কোড New PIN CODE চাইবে। সেক্ষেত্রে ব্যবহারকারী তার ইচ্ছেমতো PIN NO সেট করতে পারবেন।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home